কানেকটিকাট ইউনিভার্সিটির পাঠ্যসূচিতে নজরুল সাহিত্য অন্তর্ভুক্ত হচ্ছে
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আন্তর্জাতিক মানবতার কবি হিসেবে অবিহিত করলেন আমেরিকান গবেষকরা। কবি নজরুলের এই মানবতার ধারা পাশ্চাত্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কানেকটিকাট ইউনিভার্সিটিতে কাজী নজরুল ইসলামের কবিতা এবং জীবনীকে পাঠ্য হিসাবে অন্তর্ভুক্তির ঘোষণা দিল কানেকটিকাট ইউনিভার্সিটির প্রশাসন। উল্লেখ্য যে, ২০০৪ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে নজরুল সাহিত্যকে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বছর থেকে বস্টনে ম্যাসেচুসেট্স ইউনিভার্সিটিতেও একই প্রক্রিয়া অবলম্বনের অঙ্গিকার করলেন সেই ভার্সিটির কর্তৃপক্ষ।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.১৫
Evergreen Bangla Community


Post Your Comments