আবার দুঃখ প্রকাশ করলেন পোপ
পোপ বেনিডিক্ট তাঁর যে মন্তব্যকে ঘিরে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে সেজন্যে আজ রবিবার আবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
রোমে তার বাসভবনের বাইরে সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে পোপ বলেন, তিনি জার্মানীতে তার ভাষণে ইসলাম এবং ধর্মযুদ্ধ সম্পর্কে যে কথা উল্লেখ করেছিলেন তা ছিল প্রায় ছয় শতক আগের এক পান্ডুলিপি থেকে উদ্ধৃত, এসব কোনভাবেই তার নিজের মতামত নয়।
উল্লেখ, গত শনিবারের খবরে প্রকাশ, ভ্যাটিকানের কর্মকর্তারা প্রথম বারের মত পোপের দুঃখ প্রকাশ করার কথা জানান।
উত্সঃ বিবিসি বাংলা, ২০০৬.০৯.১৭
Evergreen Bangla Community
Post Your Comments