লসএঞ্জেলেসে আফসানার ঘাতক গ্রেফতার

দীর্ঘ সাড়ে ৪ মাস পর লসএঞ্জেলেসে পুলিশ বাংলাদেশী যুবতী আফসানার মুনিরা (২১) খুনের ঘাতক ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হিসপ্যানিক। মহাসড়কে দ্রুতগামী গাড়ির ড্রাইভারকে গুলিবিদ্ধ করা যায় কিনা সে ধরনের তামাশার শিকার হয়েছিলেন আফসানা মুনিরা। পুলিশ জানিয়েছে, একইধরনের তামাশার শিকার হয়েছেন আরেকজন সন্তান সম্ভাবা মহিলা।

২ সেপ্টেম্বর প্রাপ্ত খবরে জানা গেছে, গাড়ি চুরির দায়ে গ্রেফতারকৃতদের জবানবন্দীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানের পর আফসানা মুনিরার ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। দুই দুর্বৃত্তের নাম হচ্ছে আলে হান্ড্রো ম্যাজেন্ডা (২৩) এবং রোজেলিও সনচেজ। তারা উভয়ে পুলিশের নিকট স্বীকার করেছে যে, ডায়মন্ডবারের ৫৭ ও ৬০ ফ্রীওয়ের সংযোগস্থলে ১৬ এপ্রিল রাতের অন্ধকারে চল্মান গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। উভয়ে প্রতিযোগিতামূলকভাবে গুলি ছুঁড়ে দেখতো যে কার গুলি ড্রাইভারকে আঘাত করেছে। এমনি ভয়াবহ তামাসার সময় আফসানা মুনির নিহত হন। এভাবে আরো কয়েকজন হতাহত হয়েছে বলে পুলিশ উল্লেখ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।

আফসানা মুনিরা ছিলেন চট্টগ্রামের সন্তান কুতুবউদ্দিন আহমেদের একমাত্র কন্যা।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!