কাতারে ডোর টু ডোর সার্ভিস বন্ধঃ লেপথ্যে কাস্টমস-এর অসাধু কর্মকর্তারা

বিশ্বের অন্যান্য দেশের মতো গত ১ বছর আগে কাতার থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট শুরু হয় ডোর-টু-ডোর সার্ভিস। সর্বনিম্ন ১০ কেজি থেকে ২০০ কেজি পর্যন্ত এ সার্ভিস দিয়ে থাকে ১৪ রিয়াল প্রতি কেজি অর্থাত্‌ বাংলাদেশী মুদ্রায় ২৭০ টাকায় প্রাপকের কাছে মাত্র ৭ থেকে ১৪ দিনের মধ্যে পৌঁছে দিতো। কাস্টমসের মালামাল থাকলে তার জন্য আলাদা চার্জ এসেই পরিশোধ করতে হতো। সানা ডোর-টু-ডোর-এর বাংলাদেশী স্বত্ত্বাধিকারী শাহাদাত হোসেন জানান, গত জুন-জুলাই মাসে কাতার প্রবাসীদের পাঠানো ৫০০ কেজি পণ্য ঢাকা বিমান বন্দরে অজানা কারণে আটকে ফেলে। এদিকে আটকে যাওয়া মালামালের জন্য কাতার প্রবাসীরা শাহাদাত ও সাবেরের সাথে দুর্ব্যবহার করছে। বাধ্য হয়ে তারা কাতার ত্যাগ করে। কাতার প্রবাসীদের পাঠানো ৫০০ কেজি মালামাল কাস্টমস হাউজের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা অজ্ঞাত কারণে আটকে রেখেছে বলা জানা যায়। এরা স্থানীয় এজেন্টদের কাছে মোটা অংকের চাঁদাও দাবি করেছে বলে জানা যায়। এদিকে এসব মালামালের জন্য কাতার প্রবাসীদের মধ্যে দুশ্চিন্তার অন্ত নেই। আদৌ এসব মালামাল পাওয়া যাবে কিনা সেটা নিয়ে শংকিত এরা। কাতারের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্ত দাবি করেছে এবং অনতিবিলম্বে প্রতিটি প্রবাসীর মালামাল তাদের আপনজনদের হাতে পৌঁছে দেয়ার দাবি জানান।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.০১ 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!