লন্ডনের পত্রিকায় গাফফার চৌধুরীর বিরুদ্ধে এরশাদের কলাম, কমিউনিটিতে তোলপাড়

লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন দিন পত্রিকায় অমর একুশে গানের রচয়িতা বিশিষ্ট কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরীকে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের লেখা কলাম নিয়ে বৃটেনে বাঙালী কমিউনিটিতে তোলপাড় চলছে। কেউ কেউ বলেছেন এরশাদ গাফফার চৌধুরীকে উপযুক্ত জবাব দিয়েছেন। আবার অনেকে বলেছেন, আগে জানতাম এরশাদ কবি, এখন দেখি কলামও লেখেন। লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন দিন পত্রিকায় ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট সংখ্যায় ৪৭ নম্বর পৃষ্ঠায় ‘আব্দুলের লেখা নাটকের শেষ অংকে যা হবে’ শিরোনামের ধারাবাহিক ঐ কলামে এরশাদ লিখেছেন, “সম্প্রতি আমি যখন চীন সফরে ছিলাম তখন লন্ডন প্রবাসী কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরী দৈনিক সমকালে আমাকে নিয়ে বিষ ছেড়েছেন। এই সর্পটি আমাকে শুধু একবার দংশন করেনি, বহুবার ছোবল মেরেছে। প্রথম দিকে সহ্য করেছি। ভেবেছি যে যার স্বভাব মত কাজ করবে- তাকে তো আর বাধ মানানো যাবে না। অতপর দেখি এ বাঁদরের বাঁদরামি থামে না। জানা কথা বানর বুড়ো হলেও লাফাতে ভোলে না। তাই তাকে একটু সমঝে দেয়ার চেষ্টা করলাম। তার কিছু লেখার জবাব আমি দিলাম।”

পরিশেষে তিনি শিশির ভাদুরির নিখুঁত খল অভিনয়ের কথা লিখে দীর্ঘ কলামটি শেষ করেছেন। কলামটি প্রকাশিত হওয়ার পর লন্ডনে গাফফার চৌধুরী বিরোধীরা খুবই খুশি হয়েছেন। তবে এ সপ্তাহে এরশাদের কলামের জবাবও দিয়েছেন লন্ডনের আরেক কলামিস্ট। গাফফার চৌধুরী অবশ্য এরশাদের লেখার জবাবে এখনো কিছু লেখেননি।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.০১

 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!