বালিকা অপহরণ চেষ্টার অভিযোগে ২ বাংলাদেশীর বিরুদ্ধে মামলাঃ অভিযোগ অস্বীকার
পেনসিলভেনিয়ার দেলোয়ার কাউন্টির ক্লিপটন হেইটসে বাল্টিমোর পাইকে অবস্থিত রাইট এইড ফার্মেসীর সামনে ১৩ বছর বালিকাকে প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে ২ বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তিতে তারা ২৫ হাজার ডলার বন্ডে জামিনে মুক্তি পেয়েছেন বলে সেখানকার ডেইলি টাইমসে প্রকাশিত হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, আপার ডার্বির এস্টন প্যাডের অধিবাসী আব্দুল আজিজি (৪১) এবং ল্যান্সডাউনের সেলিম সিদ্দিকী (৪৫) কে গ্রেফতার করা হয়েছিল এবং অভিযোগকারিণী তাদেরকে সনাক্ত করেছে। পুলিশ বলেছে, কালো রঙের বিএমডব্লিউতে তারা দুজন বসেছিলেন। বালিকাটি ফার্মেসীতে যাবার সময় গাড়ি থেকে একজন ডাকে। একপর্যায়ে বালিকাটি দৌড়ে ফার্মেসীতে ঢুকে যায়, সেখানে কাজ করে তার মা। সেখানে কর্তব্যরতদের বালিকাটি ঘটনা খুলে বললে তারা পুলিশকে গাড়ির নম্বর সহ ফোন করে। ৩ মিনিট পরই তাদের ২ জনকে পুলিশ গ্রেফতার করে হাজতে নেইয় বলে জানিয়েছে। ২৫০০০ ডলার বন্ডে তারা জামিন লাভ করেন। ১৯ অক্টোবর তাদেরকে কোর্টে হাজির করা হতে পারে।
এব্যাপারে আব্দুল আজিজির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা। তাদের মত অপর একটি গাড়িতে ইতিপূর্বে নাকি একটি মেয়ে অপহৃত হয়েছে। সে গাড়ি খুঁজতে গিয়ে তাদেরকে পেয়েছে। ১৯ অক্টোবর তাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি প্রত্যাহার করে নেয়া হবে। তারপর তারা অহেতুক তাদেরকে হেনস্থা করার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.০১
Evergreen Bangla Community


Post Your Comments