টেক্সাসে কর্মরত অবস্থায় ১ বাংলাদেশী খুন
অসুস্থ সন্তানের চিকিত্সার জন্য অনুপস্থিত একজন সহকর্মীর পরিবর্তে কাজ করতে গিয়ে হিউস্টনের একটি গ্যাসস্টেশনে ডাকাত কর্তৃক গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত হলেন বাংলাদেশী হাসান তানভির আলম রাসেল (২৪)। ২১ আগস্ট সোমবার বিকেল ৫টায় রাসেলের লাশ ১১৬৬৫ ফুকুয়াতে ভ্যালারো গ্যাস স্টেশন সংলগ্ন কনভেনিয়েন্ট স্টোরের ফ্লোর থেকে উদ্ধার করা হয়। ডাকাতি শেষে রাসেলের পকেট থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্র ছিনতাই করার পর বিকেল ৪টার দিকে ক্যাশকাউন্টারের পাশেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ উল্লেখ করে। অন্ততঃ ২টি গুলি বিদ্ধ হয়েছে রাসেলের দেহে।
২৪ ঘন্টা পর ডাকাতদের গ্রেফতার করা সম্ভব হয়েছে একই সিটিতে আরেকটি শেষে গাড়ি ছিনতাই করে পলায়নের সময় করপাস কৃষ্টি এলাকা থেকে। গ্রেফতারকৃত ৩জনের ২জন কৃষ্ণাঙ্গ যুবক এবং অপরজন হিসপ্যানিক যুবতী।
প্রকাশ্য দিবালোকে স্টোরের ভেতরে ডাকাতি এবং শেষে গুলি করে হত্যার ঘটনাটি এ এলাকায় নতুন নয় বিধায় এই কনভেনিয়েন্ট স্টোরের প্রতিটি গ্লাসই বুলেট প্রুফ। এমনকি ক্যাশ কাউন্টারকে বুলেটপ্রুফ গ্লাস দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে রাসেল সে গ্লাস বন্ধ না করেই কাজ করছিলেন বলে ধারনা করা হচ্ছে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৯.০১
Evergreen Bangla Community


Post Your Comments