নাভাদায় ২ বাংলাদেশী দোষী সাব্যস্ত প্রসঙ্গে
অর্থের বিনিময়ে জাল কাগজে গ্রীনকার্ড পাইয়ে দেয়ার মামলায় নাভাদায় ২ বাংলাদেশী দোষী সাব্যস্ত শিরোনামে আগের প্রকাশিত সংবাদে কিছু অংশ যুক্ত হয়নি বলে তা এখানে প্রকাশ করা হল। নেভাদা স্টেটে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে গ্রান্ডজুরিদের সামনে যারা শাহাবুদ্দিন চিশতি এবং মোহাম্মদ মোশারফের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন তাদের অধিকাংশই ইতিমধ্যে অন্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কিংবা তাদের অপরাধের শাস্তির জন্য অপেক্ষা করছেন এবং তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস এখনো পেন্ডিং রয়েছে বলে জানা গেছে। এদিকে অভিযুক্তদ্বয়ের এটর্নী জানিয়েছেন যে তাদের বিদুদ্ধে এমন কোন তথ্যাদি সাক্ষিরা হাজির করতে পারেনি যা তাদের অপরাধ প্রমাণ করে। এ জন্য আপিলের প্রস্তুতি চলছে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.২৫
Evergreen Bangla Community


Post Your Comments