জাল কাগজ দিয়ে ৬ বাংলাদেশীকে গ্রীণকার্ড পাইয়ে দেয়ার মামলাঃ নাভাদায় ২ বাংলাদেশী দোষী সাব্যস্ত
বিরাট অংকের অর্থের বিনিময়ে অন্যের নামে গ্রীণকার্ড বানিয়ে দেয়ার মামলায় নেভাদা স্টেটের রিনোতে বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং নাভাদাস্থ এশিয়ান-আমেরিকান ককাসের নেতা শাহাবুদ্দিন চিশতী (হিরু) এবং রিনো সিটিতে ‘নেসা মার্কেট’ নামক একটি দোকানের মালিক মোহাম্মদ মোরারফকে ফেডারেল আদালত দোষী সাব্যস্ত করেছে। নেভাদা স্টেটের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের গ্রান্ড জুরিরা টানা ৮ দিনের শুনানীর পর দীর্ঘ ৬ ঘন্টা উভয় পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন এবং ২৭ জুলাই জনাব হিরু ও মোশারফকে দোষী সাব্যস্ত করেন। ৩ নভেম্বর তারের শাস্তির কথা জানানো হবে। উভয়েই বর্তমানে জামিনে রয়েছেন। মামলা পরিচালনাকারী ইউএস এটর্নী দেনিয়েল জি বগেন জানিয়েছেন, তাদের সর্বোচ্চ ১৫ বছর করে কারাদন্ড প্রদান করা হতে পারে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১৮
Evergreen Bangla Community


Post Your Comments