লস এঞ্জেলেসে বাঙালি কর্তৃক ২ দুর্বৃত্ত গ্রেফতার
গত ৪ আগস্ট রাতে সংঘটিত ৩ জন বাংলাদেশীর ছুরিকাঘাতের নায়ক ৩ জন মেক্সিকান গ্যাং সদস্য। ঘাতকদের মধ্যে ২ জন ধরা পড়েছে- আর ধরতে সহায়তা করেছে লসএঞ্জেলেসের প্রবাসী তরুন মাসুদ, যিনি অল্পের জন্য ছুরিকাঘাতের হাত থেকে রক্ষা পান। গত ১০ আগস্ট যখন ঘাতকরা দৌড়ে পালিয়ে যায় মাসুদ তখন একজনের পিছু অনুসরণ করে এবং যে গাড়ি নিয়ে পলায়ন করে তার প্লেট নম্বর নিয়ে পুলিশকে দিলে তারা একজনকে ধরতে সক্ষম হয়।
ঘটনার ৬দিন পর মাসুদ গাড়ি চালিয়ে যাওয়ার পথে একই স্থানে অপর একজনকে আড্ডা দিতে দেখলে তাকেও পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এখানে উল্লেখ যে, ছুরিকাহত তিনজন প্রবাসীর অবস্থা বর্তমানে উন্নতির পথে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১৮
Evergreen Bangla Community


Post Your Comments