কাতারে বাংলাদেশী স্কুলকে আর্থিক অনুদান দিয়েছে প্রবাসীরা

কাতারস্থ বাংলাদেশ মাশহুরুল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয় কাতারে অবস্থানরত প্রবাসীদের গর্ব। কাতাদের মাটিতে বাংলাদেশের ছেলেমেয়েদের লেখাপড়ার নিজস্ব প্রতিষ্ঠান- গর্বে বুক ভরে ওঠে। এ স্কুলক কাতারে প্রতিষ্ঠার জন্য দল-মত নির্বিশেষে সকল প্রবাসীরাই আর্থিক, শ্রম, সাহায্য করে দীর্ঘ ১ যূগ পরই এ স্কুল প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ২৭ বছর পর স্কুলের সাথে যারা জড়িত ছিলেন তাদের অনেকেই মারা গেছেন, অধিকাংশ কাতার ছেড়ে চলে গেছেন। তাদেরকে স্মরণ করার জন্য এক অনুষ্ঠানে ঐদিনে ১ লক্ষ ৫০ হাজার রিয়াল কাতার প্রবাসীরা অনুদান দিয়ে স্কুলের স্পেশাল মেম্বার করা হয়। এই টাকা স্কুলের সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে। গত বৈশাখী মেলাতে স্কুলের ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে প্রায় ৭০ হাজার রিয়াল মুনাফা হয়। এ টাকাও স্কুলের সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১ 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!