স্পেনে আটক সাড়ে তিনশ বাংলাদেশীর মানবেতর জীবনযাপন

স্পেন সীমান্তের দুটি ক্যাম্পে সাড়ে ৩শ বাংলাদেশী আটক রয়েছেন। দালালের খপ্পরে পড়ে ইউরোপের কোন দেশে প্রবেশের জন্য স্পেনের সীমান্ত বেছে নিয়েছিলেন তারা। এই সাড়ে ৩শ বাংলাদেশীর মধ্যে ৬১ জনকে বাংলাদেশ ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার। এই ৬১ জনের বিরুদ্ধে মৌলবাদী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এক বছর ধরে তারা ক্যাম্প দুটিতে আটক রয়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন সময়ে তারা আফ্রিকার কয়েকটি দেশের সীমান্ত অতিক্রম করে ইউরোপের ভূমিতে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশন কতৃপক্ষের হাতে আটক হন।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১ 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!