সিডনিতে পিঠা উত্সব, সাংস্কৃতিক অনুষ্ঠান
গত ৩০ জুলাই অর্ধ-সহস্রাধিক প্রবাসী বাঙালীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিত্যবাহী ‘পিঠা উত্সব’। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালিদের জন্য এ ধরনের আয়োজন এবারই প্রথম। মাট্রাভিল পাবলিক স্কুলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে লোক সমাগম দেখে বোঝা যাচ্ছিল আগামীতে এধরনের অনুষ্ঠান এত ছোট হলে করা যাবে না। হলে তিল ধারণের যায়গা ছিলো না। মহিলা ও শিশুদের আসন ছেড়ে দিয়ে অনেকেই মিলনায়তনের বাইরে দাঁড়িয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক আহমেদ খান। অনুষ্ঠানটই সাজানো হয়েছিল আলোচনা পর্ব, ২০০৬ সালে সিলেক্টিভ স্কুলে নির্বাচিত বাংলাদেশী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাবেক সভাপতি ও সাধারণবৃন্দকে সন্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠামেলা দিয়ে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১
Evergreen Bangla Community


Post Your Comments