বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দুই ডজন ব্রিটেন প্রবাসী
যুক্তরাজ্য প্রবাসী প্রায় দুই ডজন বাংলাদেশী বাংলাদেশে এমপি হতে চান। এদের কেউ কেউ আগেও এমপি ছিলেন, কেউ নির্বাচন করে হেরেছেন, কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্টির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন, আবার কেউ ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। আবার অনেকেই একেবারে আনকোরা। এদের মধ্যে বিএনপির ৪ জন, আওয়ামী লীগের ৫ জন, জাতীয় পার্টির ৬ জন, বিকল্পধারার ২ জন, জমিয়তে ওলামায়ের ১ জন, খেলাফত মসলিজের ১ জন, গনফোরামের ১ জন, এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থীর নাম পাওয়া গেছে।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১
Evergreen Bangla Community
Post Your Comments