ভার্জিনিয়ার রিচমন্ডে অনুষ্ঠিত হলো বাংলাদেশীদের সঙ্গীত সন্ধ্যা
গত ৫ আগস্ট শনিবার ভার্জিনিয়াস্থ রিচমন্ডে প্রবাসী বাংলাদেশী এবং এটিএন বাংলা টেলিভিশন চ্যানেলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলাদেশীদের সাংস্কৃতিক সন্ধ্যা বাংলাদেশ নাইট। নৃত্যশিল্পী মুমুর নাচের মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সূচনা ঘটে। এর পর একে একে মঞ্চে আসেন ইমা, আব্দুল মালেক, রানা ও আয়েশা খানম। এই পর্বে শিল্পীরা রবীন্দ্র সংগীত, লালন গীতি ও আধুনিক গান পরিবেশন করেন। তারপর শুরু হয় রুমা ও তার দলের ব্যান্ড সংগীত। ব্যান্ড সংগীতের পর নৃত্য পরিবেশন করেন নর্দান ভার্জিনিয়ার দুই নৃত্যশিল্পী প্রান্তিক ও বাঁধন। এরপরে শুরু হয় মনা মন্ডলের জাদু প্রদর্শনী। জাদুর পর নিউইয়র্ক থেকে আগত সঙ্গীত শিল্পী সোমা আলম ৫টি গান পরিবেশন করেন। সব শেষে মঞ্চে আসেন জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়। সাথে তবলায় সহযোগিতা করেন প্রদীপ চক্রবর্তী। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাবু আহমেদ, ব্যবস্থাপনায় ছিলেন মিজান খান ও রকিবুল হাসান, উপস্থাপনা করেন শাহীন ইসলাম।
Evergreen Bangla Community


Post Your Comments