পূজা সমতির দুর্গাপূজা উদযাপন কমিটি গঠিত

গত ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় স্থানীয় গ্লোবাল মলে আসন্ন দুর্গাত্সবকে সুন্দর, সার্থক ও সফল করার লক্ষ্যে জর্জিয়া বাংলাদেশ পূজা সমিতির উদ্যোগে সংগঠনের সভাপতি রনজিত বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ সাহার পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর ৬ষ্ঠী পূজা (দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস), ২৯ সেপ্টম্ববর সপ্তমী ও অষ্টমী পূজা, ৩০ সেপ্টেম্বর নবমী পূজা ও চন্ডীপাঠ এবং ১ অক্টোবর বিজয়া দশমী ও পূজা পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

২৯ ও ৩০ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত আরতি প্রতিযোগিতা এবং রাত ৯টায় বাংলাদেশ, ভারত, পূজা সমিতির নিজস্ব শিল্পী, জর্জিয়া শিল্পী ও উত্তর আমেরিকার বিশিষ্ট কন্ঠ শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। দুপুর ১টায় এবং রাত ৮টায় প্রসাদ বিতরণ।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!