লস এঞ্জেলেসে ৩ জন ছুরিকাহত
গত ৫ আগস্ট শনিবার রাতে ১০টার দিকে ৩ জন বাংলাদেশী লস এঞ্জেলেসে লিটল বাংলাদেশ নামক এলাকার ৩ স্ট্রীটের সেফরণ গ্যাস স্টেশনের চত্বরে মেক্সিকান চলো গ্যাং কর্তৃক ছুরিকাহত হয়েছে। অতি সামান্য ঘটনাকে কেন্দ্র করে জীবন মরণ সমস্যায় পর্যবসিত হয়েছে। জানা গেছে, অত্র এলাকায় প্রবাসী বাংলাদেশীদের সমাগম হয়ে থাকে। গ্যাস স্টেশনে বাংলাদেশীরা কাজ করে। সেই সুবাদে যাতায়াত থাকে প্রবাসী বন্ধুবান্ধবদের। যদিও কোরিয়া টাউন অথাপি মেক্সিকান মানুষদের বসবাস বেশি ঐ এলাকায়। অনেকের ধারণা বাংলাদেশীদের আড্ডা দেয়া গ্যাং সদস্যরা খুব একটা ভালো চোখে দেখে না।
রাত ১০ টার দিকে গ্যাস স্টেশনের সামনে দাঁড়িয়ে ৪ বন্ধু গল্প করছিল। পাশে কয়েকজন নেশাগ্রস্ত গ্যাং সদস্য আড্ডা দিচ্ছিল। ৪ বন্ধুর একজনের সেল ফোন মাটিতে পড়ে গেলে একজন গ্যাং সদস্য সেটা তুলে নেয়। ফোনটি চাইলে গ্যাং সদস্য সেটা তার বলে দাবি করে। এনিয়ে তর্ক-বিতর্ক হলে একপর্যায় গ্যাং সদস্যবৃন্দ ছুরি দিয়ে অতর্কিত আক্রমণ করে। একজনকে পিঠে, একজনকে বুকে, একজনকে পেটে আঘাত করে পাকস্থলি বের করে ফেলে। চতুর্থজন দৌড়ে পালিয়ে যায় এবং গ্যাংদের গাড়ীর প্লেট নাম্বার নিয়ে পুলিশকে দিলে পুলিশ একজনকে প্রেফতার করে। অন্য ২ জন পলাতক।
আহতদের ২ জনকে ইউএসসি হাস্পাতাল এবং এক জনকে সিডাসিনাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতরা হচ্চে জুয়েল, এমরান ও জিয়া। চতুর্থজন মাসুদ।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১
Evergreen Bangla Community


Post Your Comments