লুইঝিয়ানায় ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগে চাকরি হারালেন বাংলাদেশী একজন অধ্যাপক

অর্ধ-ডজন ছাত্রী কর্তৃক যৌন হয়রানির অভিযোগে লুইঝিয়ানা স্টেটের একটি কলেজের বাংলাদেশী একজন অধ্যাপককে বাধ্যতামূলক অবসর প্রদানের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। প্রায় ৬২ বছর বয়স্ক এই বাংলাদেশী-আমেরিকান শিক্ষক সেখানে প্রায় ১০ বছরে ধরে শিক্ষকতা করছিলেন। জানা যায়, যে ডিপার্টমেন্টে তিনি শিক্ষকতা করতেন সেই ডিপার্টমেন্টের অন্ততঃ ৫ জন সিনিয়র ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠানটির চ্যান্সেলর বরাবর। এছাড়া আরো ৪ জন ছাত্রী অভিযোগ করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু চ্যান্সেলরের অনুরোধে ঐ ৪ জন আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেশ করেননি বলে জানা গেছে।

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অভিযোগ পাবার পরই চ্যান্সেলর ঐ অধ্যাপককে চেম্বারে ডেকে দু’সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে সে এলাকা ত্যাগের নির্দেশ দেন, অন্যথায় তার বিরুদ্ধে মামলার আশংকা ব্যক্ত করেন। শিক্ষকটি কোন প্রতিবাদ না করে ২৮ জুলাই অবসরের চিঠি হাতে নিয়ে এলাকা ত্যাগ করেছেন।

আমেরিকায় আসার আগে শিক্ষকটি সরকারী আমলা ছিলেন। সে চাকরিটিও তিনি কেলেংকারিজনিত কারণে হারিয়েছেন। এরপর দ্বিতীয় স্ত্রীর শ্বশুড়ের তদ্বিরে আমেরিকায় এসেছিলেন।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!