সড়ক দুর্ঘটনায় আহত রাজুর অবস্থার আরো অবনতি
গত ৩০ জুলাই রবিবারের সড়ক দুর্ঘটনায় আহত আনিসুল হক রাজুর অবস্থার আরো অবনতি ঘটেছে। ওয়াশিংটন সেন্টার হাসপাতালে আহত রাজুর পূর্বেকার অবস্থার সাথে নতুন করে তার শরীরে জ্বরের প্রকোপ বেড়েছে। হাসপাতালের ডাক্তাররা বর্তমানে রাজুর সমস্ত শরীর বরফ দিয়ে ঢেকে রেখেছেন। রাজুর ডান হাত, পা সবকিছু এখনও ফুলে আছে। এছাড়াও রাজুর পেটের ভেতর রক্তক্ষরণ এখনও বন্ধ হচ্ছে না। রাজুর স্ত্রী বিভার অবস্থা আগের মতোই আছে বলে রাজুর স্বজনদের মাধ্যমে জানা যায়। রাজুর মেয়ে আতিয়ার অবস্থারও কোন পরিবর্তন হয়নি। তবে রাজুর বড় ছেলে বিরাজ হাসপাতাল থেকে বাসায় ফিরে খালার বাসায় উঠেছে। দুর্ঘটনায় বিরাজের হাত ভেঙ্গে গিয়েছিল, বুকে ও চোখে প্রচন্ড আঘাত পেয়েছিল।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১
Evergreen Bangla Community
Post Your Comments