নিইজার্সীতে আনিকার এবং দেশে নূরজাহান বেগমের দাফন সম্পন্ন
গত ৩ আগস্ট বৃহস্পতিবার বাদ মাগরিব স্প্রীংফিল্ডের কমার্স রোডের দারুল হুদা মসজিদে মেট্রো ওয়াশিংটন ডিসির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব সাংবাদিক হারুন চৌধুরীর বোন মরহুমা নূরজাহান বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৃহত্তর ওয়াশিংটন ডিসির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীগন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শুরুর পূর্বে মরহুমার ভাই আবুল হাসেম মরহুমা নূরজাহান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে তার রুহের মাগফেরাত কামনায় সবার নিকট দোয়া চান। ৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মরহুমার লাশ ব্রিটিশ এয়ারওয়েজ যোগে বাংলাদেশে প্রেরণ করা হয় এবং মিরপুরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
গত ২ আগস্ট বুধবার বাদ মাগরিব ওয়াশিংটন ডিসির মুসলিম ফিনাউরেল হোমে মরহুমা আনিকা ইউসুফজাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজায় প্রবাসের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩ আগস্ট সকালে আনিকার লাশ মরহুমার পৈত্রিক বাসভবন নিউজার্সীতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর মরহুমার আরো একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমা আনিকাকে মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.১১
Evergreen Bangla Community
Post Your Comments