বাংলাদেশ সোসাইটির নির্বাচনঃ প্যানেল গড়ার কাজে কারিগরদের ধীরগতি

প্রবাসে বাংলাদেশীদের অন্যতম বৃহত্ সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ১৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি এবং নির্বাচন কমিশনের সাথে এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান এই কথা বলেন। বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এবং তাদের কারিগররা প্যানেল গড়ার কাজে বেশ সক্রিয় থাকলেও শেষ দিকে এসে তারা ধীর গতিতে তাদের কার্যক্রম চালাচ্ছেন। জানা গেছে, প্যানেলে একটি পদে একাধিক প্রার্থী থাকার কারণে প্যানেল মেকাররা রয়ে-সয়ে, দেখে-শুনে এবং চিন্তা-ভাবনা করে প্যানেল গড়ার কাজটি করছেন।

সোসাইটির কার্যালয়ে ১২ই আগস্ট থেকে ১৮ই আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হবে। মনোনয়ন পত্র দাখিলের সময় ২০ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ২৬ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। সভাপতি পদে মনোনয়ন পত্রের মূল্য রাখা হয়েছে ৩০০০ ডলার; সহ সভাপতি পদে ২৫০০ ডলার; সাধারণ সম্পাদক পদে ২২৫০ ডলার; সহ সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে ২০০০ ডলার; সাংগঠনিক সম্পাদক পদে ১৫০০ ডলার; অফিস সেক্রেটারী পদে ১২৫০ ডলার; কার্যকরী কমিটির সদস্যদের মনোনয়ন পত্রের মূল্য রাখা হয়েছে ১০০০ ডলার করে।

এবারও অন্যান্য বারের মত ২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে- একটি কুইন্সে, অন্যটি ব্রুকলীনে।

উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, ২০০৬.০৮.০৪  

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!