সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি. আর. দত্তকে হুমকি দেয়ার প্রতিবাদে সভা অনুষ্ঠিত
গত ২৩ শে জুলাই রোববার মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল সি. আর. দত্ত বীরোত্তমকে ঢাকার সাবেক মেয়র ও ক্ষমতাসীন ইসলামী জাতীয়তাবাদী মৌলবাদী জোট সরকারের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মির্জা আব্বাস কর্তৃক অশোভন, ঔদ্ধত্যপূর্ণ ও শালীনতা বর্জিত উক্তি এবং বক্তব্যের প্রতিবাদে যূক্তরাষ্ট্র ঐক্য পরিষদ জ্যাকসন হাইটসে এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেনারেল দত্ত বাঙালী জাতির গৌরব, হাতে গোনা কয়েকজন অকুতোভয় বীর সেনানীর একজন যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটিকে পাকিস্তানী, মৌলবাদী, ধর্ষক, হন্তাদের হাত থেকে মুক্ত করে ছিলেন বলেই আজ মির্জা আব্বাসের মত অকৃতজ্ঞ, সাম্প্রদায়িক লুতেরারা মন্ত্রীত্ব পেয়েছেন। মির্জা আব্বাস ও তার দোসররা যদি মনে করেন যে সাম্প্রদায়িক বিরোধী যুদ্ধের প্রথম সারির এই যোদ্ধাকে হুমকীর মুখে থামিয়ে দেবেন তবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা স্পস্ট ভাবে স্মরণ করিয়ে দিতে চাই যে, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ যে কোন মূল্যে এর দাঁতভাঙ্গা জবাদ দেবে, যেমনটা দেয়া হয়েছে ২০০১ সালে এই অশুভ শক্তির ক্ষমতায় আরোহনের পর থেকে।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামল শর্ম্মা, ড. জিতেন রায়, ক্যাপ্টেন শচীন কর্মকার, বিদ্যুর সরকার, নিখিল কুমার রায়, প্রবীর রায়, সন্তোষ সাহা প্রমূখ। সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি রূপকুমার ভৌমিক এবং পরিচালনা করেন ড. দ্বিজেন ভট্টাচার্য্য। সভার পক্ষ থেকে এর নিষ্পত্তির জন্য জেনারেল দত্তর কাছে অবিলম্বে পত্রিকান্তরে ক্ষমা প্রার্থণা করার জন্য মির্জা আব্বাসকে পরামর্শ দেয়া হয়েছে।
[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.৩০]
Evergreen Bangla Community
Post Your Comments