বেঙ্গল ক্যাবি সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

গত ২৫শে জুলাই মঙ্গলবার বেঙ্গল ক্যাবি সোসাইটির নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাব এন্ড রেস্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু। শপথ গ্রহণ অনুষ্ঠান্টি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ আলী বাবুল। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলম্যান হায়রাম মনসুরাট, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. ফজলে রাব্বি, বাংলাদেশ সোসাইটির বর্তমান সাধারণ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন বেঙ্গল ক্যাবি সোসাইটির বিদায়ী সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এম.এইচ.আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ফখরুল। অনুষ্ঠান্টি উপস্থাপনা করেন বেলাল উদ্দিন ফখরুল। একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন উপহার দেয়ায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বেঙ্গল ক্যাবির সহস্য মোয়াজ্জেম হুসেইন, মোঃ সরওয়ার রাফি, আলাউদ্দিন বুলু, তৈয়ব মোহাম্মদ লিটন। উল্লেখ, গত ১৬ই জুলাই বেঙ্গল ক্যাবি সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয় ম্যানহাটানস্থ কাবাব গ্রীল রেস্টুরেন্টে। নির্বাচনে দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। সভাপতি পদে এম.এইচ.আহমেদ ও আবু তালেব চৌধুরী চান্দু এবং সাধারণ সম্পাদক পদে জাকির হাওলাদার ও বেলাল উদ্দিন ফখরুল। এম.এইচ.আহমেদ ১০ ভোট বেশী পেয়ে সভাপতি এবং বেলাল উদ্দিন ফখরুল ৩৩ ভোট বেশী পেয়ে সাধারণ সম্পাদক নির্বচিত হন। শেষ পর্বে ছিল আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ আলি বাবুল।

[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.৩০]  

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!