মাল্টিমিডিয়ার আয়োজনে ফরিদা পারভীনের মনজ্ঞ লালনগীতি সন্ধ্যা
সুরের মুর্ছনায় প্রবাসীদের মুগ্ধ করলেন ফরিদা পারভীন। বৃহস্পতিবার ঢাকা ক্লাব এন্ড রেস্টুরেন্টে মাল্টিমিডিয়া মিউজিকের আয়োজনে ফরিদা পারভীনের একক সঙ্গীত জলসা বসেছিলো। স্বপ্নীল পরিবেশে এই জনপ্রিয় শিল্পী একাধিক লালনের গান পরিবেশন করেন। ঢাকা ক্লাবের অডিটোরিয়ামে পিনপতন শব্দ ছিল না। সঙ্গীতানুরাগীরা গভীর শ্রদ্ধার সাথে এই গুণী শিল্পীর গান উপভোগ করেন। গানের ফাঁকে ফাঁকে শিল্পী বলেন, “আমার সারা জীবনে লালনের গান লালন করেছিলাম বলেই লালনগীতির মাঝে হারিয়ে যাই।” তিনি আরো বলেন, “মেঘে মেঘে আমাদের অনেক বেলা হলো, এবার আপনারা দেশের জন্য কিছু করুন।” এই গুণী শিল্পীকে তবলায় সহযোগিতা করেন তপন মোদক। লালন সঙ্গীতের যাদু বাঁশী, সেই বাঁশী বাজালেন স্বনামধন্য গাজী হাকিম। অনুষ্ঠানটি স্পন্সর করে ঢাকা ক্লাব এন্ড রেস্টুরেন্ট, হাটবাজার ও খামারবাড়ী।
[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.৩০]
Evergreen Bangla Community
Post Your Comments