গোপালগঞ্জ সোসাইটির কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা
গোপালগঞ্জ সোসাইটির কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৬ আগস্টের পরিবর্তে আগামি ২৭ আগস্ট বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এস্টোরিয়ার পি.এস. ২৩৪-এ। গত ১৬ই জুলাই সাবেক জনতা গ্রোসারীতে সোসাইটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি সোহাগ উদ্দিন ছাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী। প্রথম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত যেসব ছাত্র-ছাত্রীর প্রাপ্ত নম্বর গড়ে ৯০ তাদের অভিভাবকদের যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছেঃ সোহাগ উদ্দিন ছাদ ৯১৭-৬০৭-৫৮২৩ এবং তুহিন চৌধুরী ৭১৮-৭৩৬-৪৫৯৯।
[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.৩০]
Evergreen Bangla Community
Post Your Comments