নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের মধ্যে বনভোজনের হিড়িক
সামার এলেই প্রবাসীদের মধ্যে বনভোজনের ধুম পড়ে যায়। আর এসব বনভোজনের আয়োজনে থাকে এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠন। কম্যুনিটির পত্র-পত্রিকাগুলোতে চোখ বুলালেই চোখে পড়ে হাজারো বনভোজনের বিজ্ঞাপণ। দেখা যাক সামনে কোন কোন সংগঠনের কোথায় কোথায় বনভোজন আছে।
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বনভোজন ২০০৬
কোথায়ঃ ফ্লাশিং মেডো করোনা পার্ক
কখনঃ ৬ই আগস্ট, রবিবার
সিরাজগঞ্জ জেলা প্রবাসীদের বার্ষিক বনভোজন ২০০৬
কোথায়ঃ হেম্পস্টেড হারবার বিচ পার্ক, লং আইল্যান্ড
কখনঃ ৫ই আগস্ট, শনিবার
বাস ছাড়ার স্থান ও সময়ঃ ১. ৭৩ স্ট্রীট / ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, কুইন্স। সকাল ৮টা।
২. নিউকার্ক এভিনিউ এবং মার্লবরো রোড ও ফস্টার এভিনিউ এবং নিউকার্ক এভিনিউ-এর মাঝে, ব্রুকলীন। সকাল ৭টা ৩০মিনিট।
৩. ২৪৫৩ ওয়েস্টচেস্টার এভিনিউ (রোলান্ড স্ট্রীট ও ওয়েস্টচেস্টার এভিনিউর কোনে, গ্যাটি গ্যাস স্টেশনের কাছে), ব্রঙ্কস। সকাল ৮টা ৩০মিনিট
চাঁদার হারঃ পরিবার-৭৫ডলার, একক-৪৫ডলার, অতিথি পরিবার-৭০ডলার, অতিথি একক-৪০ডলার। ছেলে-মেয়ে ১২-১৮ বছর পর্যন্ত অতিরিক্ত ১০ডলার। বৃদ্ধ মা-বাবা, শ্বশুড়-শাশুড়ীর কোন চাঁদা লাগবে না। চাঁদা দেয়ার শেষ তারিখঃ ৩১শে জুলাই।
মিরসরাই সমিতির বার্ষিক বনভোজন ২০০৬
কোথায়ঃ ওলফ্স্ পন্ড পার্ক, স্টাটেন আইল্যান্ড, নিউইয়র্ক
কখনঃ ৩০জুলাই, রোববার
বাস ছাড়ার স্থান ও সময়ঃ ৫৪৫ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলীন। সকাল ৭টা ৩০মিনিট।
চাঁদার হারঃ পরিবারঃ ৩০ডলার, এককঃ ২০ডলার
প্রবাসী মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীদের বার্ষিক বনভোজন ২০০৬
কোথায়ঃ জর্জেস আইল্যান্ড পার্ক (প্যাভিলিওন-২), ওয়েস্টচেস্টার কাউন্টি, নিউইয়র্ক
কখনঃ ৬ই আগস্ট, রবিবার
বাস ছাড়ার স্থান ও সময়ঃ ৭৩ স্ট্রীট / ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, কুইন্স। সকাল ৮টা ৩০মিনিট।
চাঁদার হারঃ পরিবারঃ ৭০ডলার, এককঃ ৪০ডলার। ১২ বছরের উর্ধ্বে ছেলে-মেয়ে ১৫ডলার জনপ্রতি। বৃদ্ধ মা-বাবা, শ্বশুড়-শাশুড়ীর কোন চাঁদা লাগবে না।
ব্রাহ্মণবাড়ীয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার বার্ষিক বনভোজন ২০০৬
কোথায়ঃ হেকস্-শেয়ার পার্ক, লং আইল্যান্ড
কখনঃ ১৩ই আগস্ট, রবিবার
বাস ছাড়ার স্থান ও সময়ঃ ৭৩ স্ট্রীট / ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, কুইন্স। সকাল ৮টা।
চাঁদার হারঃ পরিবার (অনুর্ধ ৪ জন) ৭৫ডলার, একক ৪০ডলার।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির বনভোজন ও আনন্দ উত্সব
কোথায়ঃ রকল্যান্ড লেক স্টেট পার্ক, আপস্টেট, নিউইয়র্ক
কখনঃ ৯ই আগস্ট, রবিবার সকাল ১১ট থেকে বিকেল ৬টা পর্যন্ত
বাস ছাড়ার স্থান ও সময়ঃ ১. ৩৫-৪৬, ৩১স্ট্রীট,ভ এস্টরিয়া, কুইন্স। সকাল ৯টা
২. ইন্ডিয়ান সুপার স্টোর, ইউনিয়ন এভিনিউ। পেটারসন, নিউজার্সি। সকাল ৯টা
৩. ১৪-৯১ মেট্রোপলিটন এভিনিউ, ব্রঙ্কস। সকাল ৯টা
মাদারীপুর জেলা ইয়ং গ্রুপের বার্ষিক প্রীতি বনভোজন ২০০৬
কোথায়ঃ বেলমন্ট লেক স্টেট পার্ক, লং আইল্যান্ড
কখনঃ ৬ই আগস্ট, রবিবার
বাস ছাড়ার স্থান ও সময়ঃ ৭৩ স্ট্রীট / ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, কুইন্স। সকাল ৯টা।
চাঁদার হারঃ পরিবার ৭০ডলার, একক ৪০ডলার।
কৃষি বিজ্ঞানী সমিতির বনভোজন ২০০৬
কোথায়ঃ ভোরহিস স্টেট পার্ক, নিউজার্সি
কখনঃ ১৩ই আগস্ট, রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
বাস ছাড়ার স্থান ও সময়ঃ ৭৩ স্ট্রীট / ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, কুইন্স। সকাল ৯টা।
চাঁদার হারঃ পরিবার ৪০ডলার, একক ২০ডলার।
[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২৮]
Evergreen Bangla Community
Post Your Comments