জর্জিয়ায় বহুজাতিত মেলা
প্রবাসের মাটিতে বাংলাদেশের কৃষ্টি-সভ্যতা-সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্যের সংস্কৃতির সমন্বয় সাধন করা, বাংলাদেশীদের সুস্থ ও নিরাপদ পুঁজি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা এবং বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টি, আমদানি ও রফতানির মাধ্যমে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পুঁজি বিনিয়োগের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রয়েল বেঙ্গল গ্রুপের উদ্যোগে আগামী সেপ্টেম্বরে স্থানীয় গ্লোবাল মলের কনফারেন্স গ্যালারিতে অনুষ্ঠিত হবে এক আন্তর্জাতিক বানিজ্য মেলা। মেলায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, কোরিয়া, ভিয়েতনামসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকার প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়াও মেলাকে আকর্ষণীয় করে তুলতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সংস্কৃতিক প্রতিনিধিদলের পরিবেশনা থাকবে।
[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২৮]
Evergreen Bangla Community


Post Your Comments