মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের জমজমাট বনভোজন

মিশিগানে উত্সাহের মধ্যদিয়ে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজন ২০০৬ গত ৪থা জুলাই মঙ্গলবার কেন্টিনসন মেট্রো পার্কে অনুষ্ঠিত হয়। ঢাকা সংঘের সভাপতি মোঃ শহীদুর রহমানের তত্ত্বাবধানের এবং সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের পরিচালনায় সকাল সাড়ে ৯টায় হ্যামট্রমিক শহর থেকে বনভোজনের গাড়ির বহর মেট্রোপার্কের উদ্দেশ্যে রওনা হয় এবং সাড়ে ১০টায় পার্কে পৌঁছায়। পৌঁছানোর পর পরই বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ জামানের সৌজন্যে সবাইকে সকালের নাস্তা পরিবেশন করা হয়। এর পর বনভোজন উপলক্ষে ঢাকা সংঘ প্রকাশিত স্মরণিকা ঢাকা সমাচার ২০০৬-এর কপি সকলের মধ্যে বিতরণ করা হয়।

দুপুর সাড়ে ১২টায় ক্রীড়া সম্পাদক ছিদ্দিকুর রহমান জামিলের পরিচালনায় শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। এতে থাকে বালক-বালিকাদের জন্য ছয়টি বিভাগে দৌড়, মহিলাদের জন্য হাড়ি ভাঙ্গা, স্মরণশক্তি পরীক্ষা, সুই-সুতা, পুরুষের জন্য কেন্ডি দৌড়, রেলি দৌড়, ফুটবল ম্যাচ প্রভৃতি।

২টা ৩০মিনিটে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের কার্যকরী পরিষদের পরিচালনায় দুপুরে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। খাবার বিরতির পর বিকাল ৪টায় আবার খেলাধুলা শুরু হয়। সবশেষে বনভোজনের বিশেষ আকর্ষণ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২৮]

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!