নিউইয়র্কে লক্ষাধিক লোক ৮দিন অন্ধাকারেঃ ক্ষতিপূরণ দেয়া হবে

বিদ্যুত্ বিভ্রাটে ক্ষতিগ্রস্থদের ৩০ দিনের মধ্যে কনএডিশন বিলিকৃত নির্দ্ধারিত ফরমে ক্ষতিপূরণের দাবি জানাতে বলা হয়েছে। 1-800-752-6633 নম্বরে ফোন করেও আবেদনের ফরমটি সংগ্রহ করা যাচ্ছে। আবেদনে উল্লেখ করতে হবে কী কী ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমান কত। তবে ক্ষতির কারণ যদি ঝড়-ঝাপটা, বন্যা, অতিবৃষ্টি, নাশকতা, ধর্মঘট অথবা আগুন কিংবা অন্য কোন দুর্ঘটনার জন্যে হয়ে থাকে তবে কনএডিশন কোন ক্ষতিপুরণ দেবে না বলেও জানানো হয়েছে।

আবাসিক ফ্রিজের খাদ্য বিনষ্ট হওয়ার জন্যে সর্বোচ্চ ৩৫০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবী করা যাবে। সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবীকারীকে অবশ্যই ক্ষতি হওয়া মালপত্রের বিবরণ দিতে হবে। ১৫০ ডলারের অধিক ক্ষতিপূরণ দাবীকারীকে অবশ্যই ক্ষতির সপক্ষে প্রমাণ প্রদর্শন করতে হবে। নষ্ট খাদ্য-সামগ্রি ক্রয়ের বিল কিংবা ক্রেডিট কার্ডের বিল, জমাকৃত চেকের কপি, পচে যাওয়া মালামালের ফটো ইত্যাদি জমা দিলেই হবে।

বানিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ দাবিকারীরা সর্বোচ্চ ৭০০০ ডলার পর্যন্ত চাইতে পারেন। নষ্ট হওয়া খাদ্য সামগ্রির বর্ণনা এবং তার সপক্ষে প্রমান জমা দিতে হবে।

[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২৮]  

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!