নিউইয়র্কের কুলাউড়া বাংলাদেশ অয়েলফেয়ার এসোসিয়েশন-এর মহতী উদ্যোগে অভিভূত কুলাউড়াবাসী
কুলাউড়া উপজেলার মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন নিউইয়র্কস্থ ‘কুলাউড়া বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশন’। উপজেলার ৫১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন ছাত্র-ছাত্রী ছাড়াও এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন ছাত্র-ছাত্রীও এ বৃত্তি লাভ করেছে। এছাড়াও একজন প্রবীণ শিক্ষক হিসাবে খুরশিদ উল্লাহকে দেয়া হয়েছে সম্মাননা ও বৃত্তি। গত ২৫শে জুলাই কুলাউড়া জনমিলন কেন্দ্রে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে নগদ ১ হাজার টাকা করে এবং শিক্ষককে ২ হাজার টাকা বৃত্তি ও ফুলের তোড়া উপহার দেয়া হয়।
Evergreen Bangla Community
Post Your Comments