বাংলাদেশে যাচ্ছেন সতর্ক থাকুন
স্কুল-কলেজসহ নানা ক্ষেত্রেই ছুটি চলছে আমেরিকায়। এ সুযোগে অনেকে-এ পাড়ি জমিয়েছেন দেশে। কেউবা প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার। ঢাকার আবহাওয়া এখন উষ্ণ। চলছে শ্রাবণ মাস। রয়েছে খানিকটা ভাইরাসের প্রাদুর্ভাব। ডেঙ্গু আক্রন্তের ঘটনাও বাড়ছে। এতে রোগীদের উপচেপড়া ভীড় হাসপাতালগুলোতে। প্রবাসীদের কেউ কেউ আক্রান্ত হয়েছেন। অবশ্য এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন খানিকটা বাড়তি সতর্কতা। ভাইরাস জ্বর যেমন আছে, চিকিত্সায় দ্রুত আরোগ্যও হচ্চে। ডেঙ্গু নিয়ে আগের চেয়ে অনেক বেশী সচেনতা বেড়েছে। ঢাকার হাসপাতালগুলোতেও রয়েছে পর্যাপ্ত চিকিত্সা ব্যবস্থা। এ কারনেই এ নিয়ে চিকিত্সকরা বলেছেন যে উদ্ধেগের কিছু নেই। অনেকদিন পর যারা দেশে ফিরবেন, বিপরীত পরিবেশের সঙ্গে খাপ-খাওয়ানোর মানসিক প্রস্তুতি থাকাটা খুবই জরুরি।
[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২৮]
Evergreen Bangla Community
Post Your Comments