জ্যাকসন হাইটসে বাংলাদেশীদের ব্যবসা প্রসারের নেপথ্য কারিগরকে সংবর্ধনা প্রদান

মার্শ রিয়েলটির কর্ণধার ও জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যবসায়ীদের পথিকৃত মোবারক হোসেনের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল, ফান্ড রেইজিং এবং সংবর্ধনার আয়োজন করে ৭৩ স্ট্রীটের ব্যবসায়ীবৃন্দ। গত ১৬ই জুলার আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে মোবারক হোসেনের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা এম এ কাইয়ুম। এরপর অসুস্থ মোবারক হোসেনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই পর্বে সভাপতিত্ব করেন রিয়েলটর রেদওয়ান কবীর। এই প্রবীণ রিয়েলটরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন খানস টিউটোরিয়ালের প্রেসিডেন্ট ডঃ মনসুর খান, জ্যাকসন হাইটস আলাউদ্দিন সুইটস এন্ড রেস্টুরেন্টের কর্ণধার এলিন রহমান, তাজমহল রিয়েলটির কর্ণধার এম এ মান্নান, রিয়েলটর এ রব চৌধুরী ও আঞ্জু মোবারক। বক্তারা সংবর্ধিত অতিথিকে জ্যাকসন হাইটস এলাকার পাইওনিয়ার সম্বোধন করে বলেন, “আমরা মোবারক হোসেনকে পেয়েছিলাম বলেই আজ জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মোবারক হোসেন আমাদের পরম স্নেহে এই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান করার উপদেশ দিয়েছেন। এই প্রবীন ব্যক্তিত্বের ঐকান্তিক প্রচেস্টায় আমরা ব্যবসা বানিজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছি, এবং আনন্দের বিষয়- পুরো আমেরিকার মাটিতে আজ বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে কারণ এই এলাকাকে বাংলাদেশী ব্যবসায়ী এলাকা বলে সকলেই স্বীকৃতি দিয়েছেন। এই সকল কৃতিত্ব আজকের সংবর্ধিত অতিথির।”

[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২৩] 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!