গীতাসংঘের ভার্জিনিয়াস্থ নববৃন্দাবন ও স্বর্ণমন্দির ভ্রমণ

গত ১৪ই জুলাই রাত ১০টা ৩০মিনিটে উডসাইডস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির থেকে ভক্তগণ হরিধ্বনি প্রেমধ্বনি ও উলুধ্বনি সহযোগে আনন্দমুখর পরিবেশে নববৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত ১টা ৩০ মিনিটে পথিমধ্যে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং বিরতির পর পুনরায় যাত্রা শুরু হয়। পরদিন ১৫ জুলাই সূর্যোদয়ের সাথে সাথে বাসগুলি নববৃন্দাবনে প্রবেশ করে। সকাল ৭টায় ভক্তগণ বিশাল মন্দিরের মূল ফটকের দোরগোড়ায় এসে অবস্থান নেন। সামান্য বিশ্রাম ও আহার গ্রহণের পর ভক্তগণ মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করে কীর্তন শুরু করেন। কীর্তন শেষে ভক্তগণ গোলাপ বন, সুবিশাল গৌরনিতাই বিগ্রহ ও গোশালা পরিদর্শন শেষে সন্ধারতির আয়োজন করেন। রাত ৮টায় গীতাগ্রন্থ পাঠ ও পরে কীর্তন অনুষ্ঠিত হয়। রাত ৯টায় বৃন্দাবনের বিশেষ আবহে মনোরম দীঘিতে নৌকা বিলাস অনুষ্ঠিত হয়। ১৬ই জুলাই সকাল ৮টায় গীতাপাঠ, সকাল ৯টায় মন্দির প্রদক্ষিণ করে কীর্তন শেষে ভক্তগণ অশ্রুসজল নেত্রে নিউইয়র্কের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করেন। যাত্রার প্রাক্কালে উদ্যোক্তাগণ ভক্তবৃন্দকে আগামি ২০ আগস্ট দিব্যধাম সেবাশ্রম সঙ্ঘে শুভ জন্মবার্ষিকীতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!