আজ ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে বিশাল পথমেলা
কুইন্স ও ব্রঙ্কের মতো এবার ব্রুকলীনের লিটল বাংলাদেশ বলে পরিচিত চার্চ ম্যাকডোনাল্ড একালায় বসেছে সুবিশাল পথমেলা আজ রোববার ২৩শে জুলাই। সুপরিসর ম্যাকডোনল্ড এভেন্যুর ওপর চার্চ এভেন্যু থেকে এভেন্যু সি পর্যন্ত এই মেলায় থাকবে নানান বিষয়ের স্টল, সেই সাথে থাকবে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী ও রিজিয়া পারভীন। পথমেলায় র্যাফেল ড্রর প্রথম পুরুস্কার থাকবে একটি ব্রান্ড নিউ গাড়ি। পথমেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
Evergreen Bangla Community
Post Your Comments