জর্জিয়া জালালাবাদ সমিতির বনভোজন অনুষ্ঠিত
প্রতিবারের মতো এবারও জালালাবাদ এসোসিয়েশন অব জর্জিয়ার বনভোজন অনুষ্ঠিত হল ১৬ই জুলাই রোববার সকাল ১১টা থেকে দিনব্যাপী। শহরের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত জোন্স ব্রিজ পার্কের সবুজে ঘেরা ছায়া নিবিড় মনোরম চত্বরে অনুষ্ঠিত আনন্দ পিকনিকে সমিতির সদস্য/পরিবার ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নারী-পুরুষ এবং শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দৃশ্যত আয়োজক সংগঠনের কর্মকর্তাদের খুশি করতে পেরেছে।
খেলাধুলার মধ্যে ছিল বয়স ভিত্তিক দৌড়, বাচ্চাদের অংকন, মহিলাদের সুই-সুতা স্মৃতি পরীক্ষা, ভলিবল, ফুটবল এবং সবশেষে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। এছাড়া স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজিত সাংকৃতিক অনুষ্ঠান সবার মন ভরিয়ে দিয়েছে।
Evergreen Bangla Community


Post Your Comments