আটলান্টায় ব্রাক ব্যাংকের সেমিনার
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অর্জিত বৈদেশিক মুদ্রা স্বদেশে বিনিয়োগের ক্ষেত্রকে আরও উতসাহিত করার লক্ষ্যে ১২ জুলাই বুধবার রাতে গ্লোবাল ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জের উদ্যোগে ব্রাক ব্যংক এক সেমিনারের আয়োজন করে। স্থানীয় কোহিনুর রেস্টুরেন্টের বলরুমে টাউন হল মিটিং স্টাইলে আয়োজিত সেমিনারে বর্তমানে যুক্তরাষ্ট্র সফররর ব্রাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রহমান শিকদার এবং খাজা শাহরিয়ার ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং ব্রাক ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণ ও বিনিয়োগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২১]
Evergreen Bangla Community


Post Your Comments