লস এঞ্জেলেসে বাংলাদেশ মেলা
আগামী লেবার ডের উইকএন্ডে (২ ও ৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মেলা কমিটি লস এঞ্জেলেসে বাংলাদেশ মেলার ঘোষণা দিয়েছে। উক্ত মেলা শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এই মেলায় বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। এছাড়া ছোটদের জন্য চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা ও সংকল্পন প্রকাশিত হবে। মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে ‘যেমন খুশী তেমন সাজো’ ও র্যাফেল ড্র হবে। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, লেখা পাঠাতে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী তাদের যোগাযোগ করতে বলা হয়েছে।
[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২১]
Evergreen Bangla Community


Post Your Comments