বিপুল দর্শক সমাগমে ফ্লোরিডায় ব্রাক ব্যাংক সেমিনার
গ্লোবাল ফাইন্যালশিয়াল এক্সচেঞ্জ ও ব্রাক ব্যাংকের যৌথ উদ্যোগে ফ্লোরিডার ফোর্ট-লডারডেলে অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশ বিনিয়োগ ও মানি রেমিট্যান্স” শীর্ষক সেমিনার। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনায় গত ১১ জুলাই ফ্লোরিডা ফোর্ট-লডারডেল ইউনিভার্সিটি বুলেভার্ড বম্বে সিজলার হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে ব্রাক ব্যাংকের প্রতিনিধি হিসাবে এসেছিলেন কর্পোরেট ম্যানেজার খাজা শাহরিয়ার। তিনি মানি রেমিট্যান্স বিভাগের সুযোগ অ একাউন্ট খোলা সম্পর্কে বিশদ আলোচনা করেন। প্রচুর অংশগ্রহণকারী এ সময় একাউন্ট সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং ফর্ম পূরণ সাপেক্ষে ব্রাক ব্যাংকে তাদের নিজস্ব একাউন্ট খোলেন। বর্তমানে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ/অর্থ প্রেরণ সম্পর্কিত নানাবিধ প্রশ্নের জবাব দেন শাহরিয়ার। বাংলাদেশে অর্থ প্রেরণের জন্য নিরাপত্তামূলক এক প্রশ্নের জবাবে গ্লোবাল ফাইন্যালশিয়ালের ব্যবস্থাপনা পরিচালক নূর এ জিন্নাহ বলেন, “গ্লোবাল ফাইন্যালশিয়াল ফ্লোরিডা এবং জর্জিয়া স্টেট ব্যাংকিং বিভাগ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত। স্থানীয় আমেরিকান ব্যাংক ঠিক যেভাবে কার্যক্রম পরিচালনা করে গ্লোবাল ফাইন্যানশিয়ালকেও একই পদ্ধতি অনুসরণ করতে হয়, তাই আপনার অর্থের প্রাপ্যতা ১০০ ভাগ নিশ্চিত করার ব্যাপারে এই কোম্পানি প্রতিজ্ঞাবদ্ধ।” গ্লোবালের ফ্লোরিডা এরিয়া ম্যানেজার শফিউল চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে বৈধভাবে অর্থ প্রেরণে সবার সহযোগিতা কামনা করেন।
Evergreen Bangla Community


Post Your Comments