ময়মনসিংহ চিকিত্সা মহাবিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী

লং আইল্যান্ডে বিপুল উত্সাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ময়মনসিংহ চিকিত্সা মহাবিদ্যালয়ের প্রবাসী চিকিত্সকদের প্রথম পুনর্মিলনী। আমেরিকা, কানাডা, পোর্টোরিকাতে চিকিত্সা ও অন্যান্য পেশায় নিয়োজিত ময়মনসিংহ চিকিত্সা মহাবিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ৭০ জন চিকিত্সক ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করেন।

ডাঃ মোঃ এম আলমের পরিচালনায় সিএমই সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন ডাঃ রেজা চৌধুরী, ডাঃ আবু শামসুজ্জামান, ডাঃ পাজিরা রহমান, ডাঃ শফি খালিদ ও ডাঃ আব্দুর রশিদ খান। পরবর্তী পর্বের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সাব্বীর রেজা হক। এর পর কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল করিম স্মৃতিচারণ করেন।

দ্বিতীয় পর্বে ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহন করেন ময়মনসিংহ চিকিত্সা মহাবিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের যোগ্য উত্তরসূরী- তাদেরই প্রতিভাবান ছেলে-মেয়েরা। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ডাঃ রোকসানা শরিফা। তাকে সহযোগিতা করেন ডাঃ সাবিনা আহমেদ। পরবর্তীতে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অলক রায়।

অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য আয়োজক সংগঠক এম এম সি ডানার পক্ষ থেকে ডাঃ ইমতিয়াজ মাহমুদ সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!