বরিশাল বিভগীয় কল্যাণ সমিতির বনভোজন আনুষ্ঠিত
গত ১৬ই জুলাই লং আইল্যান্ডের সনকিন মেডো পার্কে যুক্তরাষ্ট্রস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির বার্ষিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয়বাসীদের একদিনের অবসর বিনোদন ছিল একটি চমত্কার স্মৃতিময় দিন। সকাল ৯টা ৩০মিনিটে জ্যাকসন হাইট থকে একাধিক প্রাইভেট কার ও বাস বহর যাত্রা শুরু করে। পার্কে বাংলাদেশ ও আমেরিকান পতাকার মাঝখানে “ধান নদী খাল/এই তিনে বরিশাল” লেখাখচিত বরিশাল বিভগীয় কল্যান সমিতির ব্যানারে সমগ্র পার্কের আকর্ষণ আরো বৃদ্ধি পায়।
পিকনিক স্পটে শুরু হয় সকালের নাস্তা। এরপর সবাই মিলে বেলুন উড়িয়ে মুল অনুষ্ঠানের উদ্ধোধন করেন। প্রথমে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। একে একে ছেলে-মেয়েদের দৌড়, মহিলাদের বল নিক্ষেপ, মিউজিক্যাল পিলো, যেমন খুশি তেমন সাজো পর্বগুলো শেষ হলে শুরু হয় ফুটবল খেলা।
দুপুরের ভুরিভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে র্যাফেল ড্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী এক্সচেঞ্জের প্রেসিদডেন্ট ও সি.ই.ও কাজী আসাদুজ্জামান।
[উত্সঃ সাপ্তাহিক ঠিকানা, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.২১]
Evergreen Bangla Community


Post Your Comments