আরো ২২জন বাংলাদেশী ট্রাফিক এজেন্ট হলেন
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ ক্লার্কের সভাপতি খান শওকত ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত ২৮শে জুন বুধবার সকালে পুলিশ হেড কোয়ার্টারে যে নতুন ১১১ জন ট্রাফিক ইনফোর্সমেন্ট এজেন্টের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয় তাতে নবাগত ২২ জন বাংলাদেশী এজেন্টও উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন- জাহাঙ্গীর আহমেদ, খন্দকার আলম, মোঃ আলী, গুলশান আরা বানু, সঞ্জিত ধর, এ হালিম, মোঃ আর হাসান, আবুল হোসেন, এস ইসলাম, করিম আহমেদ, এ খালেদ, মোঃ খান, এ মাহমুদ, মোঃ জামাল, আসিফ মোহাম্মদ, মুখলেসুর রহমান, মাহবুবুর রহমান, গাজী রহমান, দেবাশীষ রায়। গ্রাজুয়েশন অনষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার রেমন্ড কেলী।
[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.১৬]
Evergreen Bangla Community
Post Your Comments