জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির জমজমাট অভিষেক অনুষ্ঠিত

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি গত ৯ জুলাই রোববার জ্যামাইকায় ফাতেমা রেস্টুরেন্টে নবনির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে প্রথমেই সংগঠনের কর্মকান্ডের ওপর ভিত্তি করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নতুন সভাপতি শরাফ সরকার। অতিথি ছিলেন ড. দেলোয়ার হোসেন, মোরশেদ আলম, ফকরুল আলম, নার্গিস আহমেদ, দিলীপ নাথ, মঞ্জুর আহমেদ চৌধুরী, মেজবাহ আহমেদ, আমীরুল ইসলাম, রশীদ আহমেদ, ফকরুল ইসলাম দেলোয়ার, ওসমান গনি চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শরিফ রহমান। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সবশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাহমিনা শহীদম জিনাত রেহানা রত্না, কামরুজ্জামান বকুল, তানভির শাহীন, শামীম সিদ্দিকী, লেমন চৌধুরী ও সোমা আলম। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল ইসলাম এবং গোলাম মহিউদ্দিন মিঠু।

[উত্সঃ সাপ্তাহিক বাঙ্গালী, নিউ ইয়র্ক, ২০০৬.০৭.১৬] 

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!