Bangla Community News

Bangla Community news from around the world. Anyone can post Bangla Community news from your area to share with all. Just signup and post your Bangla Community News.

চালু হলো চীনে প্রবাসী বাঙ্গালিদের ওয়েবসাইট…

চালু হলো চীনে প্রবাসী বাংলাদেশীদের ওয়েবসাইট বিডিকমসিএন (Bangladesh Community in China)ডট কম। এই সাইট থেকে  চীনে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অনুষ্ঠানের খবর, চীনা বৃত্তির তথ্য, বেইজিং ও সাংহাই সহ চীনের প্রধান প্রধান শহরের পরিচিতি, চীনা সংস্কৃতির বিবরণ সহ আরো অনেক কিছু জানা যাবে। মুক্ত আলোচনার জন্যে রয়েছে ফোরাম। সাইটটির ঠিকানা - www.bdcomcn.com

More Bangla Community News

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া - ২রা নভেম্বর ২০০৮ পালিত হবে জেল হত্যা দিবস
১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংগঠিত হয়েছিল বিশ্বের জঘন্যতম হত্যাকান্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনুপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মূল কান্ডারী অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুজিব নগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান ও মন্ত্রী মনসুর আলী এই হত্যাকান্ডে ... [বাকিটুকু পড়ুন]

নিউইয়র্কে রিহ্যাবের মেলায় ১১০ কোটি টাকার বুকিং
নিউইয়র্কে অনুষ্ঠিত রিহ্যাব ফেয়ার ২০০৮ ১১০ কোটি টাকার বুকিং ও ২৬৫ কোটি টাকার অঙ্গীকার পেয়েছে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত নিউইয়র্ক সিটির হিলটন হোটেলে আয়োজন করা হয় এই ফেয়ারের। এছাড়া তিনদিনের ফেয়ারে অংশ নিতে রেজিষ্ট্রেশনকৃত বাংলাদেশীর সংখ্যা হচ্ছে ৯৩০০। যা অন্য যেকোন বছরের তুলনায় বেশী। নিউইয়র্কে রিহ্যাবের ... [বাকিটুকু পড়ুন]

জার্মানিতে নবম বাংলাদেশ সমেমলন
জার্মানিতে নিদারসাক্সেন প্রদেশের রাজধানী হেনোভারে নবম বারের মত বাংলাদেশ সমেমলন অনুষ্টিত হতে যাচ্ছে। এই সমেমলনের উদ্দেশ্য ও এতিহ্য হচ্ছে জার্মান / ইউরোপ-বাংলাদেশ সম্পকে সংলাপ ও সহযোগিতার ভিত্তি তৈরী করা ; দুই দেশের অভিজ্ঞতা নিয়ে ব্যাপক আলোচনার ক্ষেত্র তৈরী করা। উত্তর দক্ষিন সংলাপ সর্বস্থরে অনুষ্টিত হচ্ছে। শিক্ষা সংস্কৃতি, পরিবেশ, জ্বালানি, মানবাধিকার, ... [বাকিটুকু পড়ুন]

নিউইয়র্কে মান্না দের বাংলা গানের অনুষ্ঠান
নিউইয়র্কঃ বাংলা গানের কিংবদন্তী পদ্মভূষণ মান্না দে সুরের মায়াজালে আবিষ্ট হওয়ার দুর্লভ সুযোগ পাচ্ছেন নিউইয়র্ক তথা উত্তর আমেরিকা প্রবাসী বাঙালীরা। আগামি ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় সেন্ট জন ইউনিভার্সিটির মেরিলাক অডিটোরিয়ামে নিউইয়র্ক কালী মন্দিরের সাহায্যার্থে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে মান্না দে ছাড়াও তাঁর পুরো যন্ত্রীদল অংশগ্রহন করবেন। কফি হাউসের সেই ... [বাকিটুকু পড়ুন]

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিশু রহস্যজনকভাবে নিখোঁজ, আটক ১
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নগর থেকে তানজিনা নামের তিন বছর বয়সী এক বাংলাদেশি শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তার খোঁজে পুলিশ সতর্ক সংকেত জারি করেছে। জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার আটক করা হয়েছে শিশুটির মায়ের বন্ধু বাংলাদেশি জামাল হোসেনকে। গোয়েন্দা সংস্থা এফবিআই ও পুলিশ শিশুটির খোঁজে যৌথ তল্লাশি চালাচ্ছে। ছবিসহ রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো হয়েছে। ... [বাকিটুকু পড়ুন]

নিউইয়র্কে ‘মেইড ইন বাংলাদেশ’ বার্ণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে
বর্ণমালা নিউজ (নিউইয়র্ক): আমেরিকায় বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টিতে আমেরিকান-বাংলাদেশী প্রতিষ্ঠান ফার্স্ট মাল্টিপারপাস সার্ভিস (এফএমএস)-উদ্যোগে ১৭ থেকে ১৯ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটানের প্যান প্লাজা প্যাভিলিয়নে অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ’ বার্ণিজ্য মেলাকে বাংলাদেশ সরকারের রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) অনুমোদন করে একে সফল করতে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ইপিবি’র এই অনুমোদন লাভ এবং ... [বাকিটুকু পড়ুন]

মেট্রো ওয়াশিংটন সাংবাদিক ফোরাম গঠন সাংবাদিকরা জনকন্ঠ সম্পাদকের নিশর্ত মুক্তি দাবী
গত ২৩শে সেপ্টেম্বর ভার্জিনিয়ার প্রিংফিল্ডের একটি রেস্টুরেন্টে মেট্রো ওয়াশিংটনের বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা এক ইফতার পার্টিতে মিলিত হয়ে মতবিনিময়ের সভা করেন। প্রসঙ্গ ক্রমে আলোচনার এক পর্যায়ে তত্বা বধায়ক সরকারের কাছে জনকন্ঠের সম্পাদক বিশিষ্ট মুক্তিযুদ্ধা জনাব আতিকুলস্না খান মাসুদের নিংশর্ত মুক্তি দাবী করেন। বহুল প্রচারিত প্রগতিশীল প্রত্রিকাটি সম্পাদকের অনুপস্থিতিতে আজ আর্থিক ... [বাকিটুকু পড়ুন]

দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন
১২ শ’ শ্রমিক নেবে যুক্তরাষ্ট্র মেরিন ঈগল সার্ভিসেস যুক্তরাষ্ট্রের ‘মেরিন ঈগল সার্ভিসেস’ কোম্পানী বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে শিপইয়ার্ডে কাজের জন্য ১২ শ’ দক্ষ শ্রমিক নেবে। পাইপ ফিডার, স্টিল ফিডার ও ওয়েলডার কাজে দক্ষ শ্রমিকরা যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। আগামী মাসে মেরিন ঈগল সার্ভিস থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় যাবেন। এই প্রতিনিধি দল ... [বাকিটুকু পড়ুন]

১৭ অক্টোবর চিকিৎসক দেখিয়ে ফিরবেন হাসিনা
শেখ হাসিনা আগামী ১৭ অক্টোবর চিকিৎসক দেখিয়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরও বলেন, ঈদের পরপরই আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবে। হাসিনার ৬২তম জন্মদিন উপলক্ষে রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মিলাদ শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “আগামী ১৭ ... [বাকিটুকু পড়ুন]

More Bangla Community News »